শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপি’র উস্কানিমূলক কর্মসূচী প্রত্যাহারের আহ্বান কাদেরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো ধরণের উস্কানি না দিতে বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উস্কানি বা সংঘাত চাওয়ার শামিল। তাই সংঘাত পরিহার করতে হবে।

তিনি বলেন, “২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন। এদিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। এদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে থেকে ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে ঢাকার বাইরে গিয়ে গণমিছিল করুক বিএনপি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন মন্ত্রী।

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ বিষয়ে তিনি বলেন, “বিএনপির নেতারা পাগল হয়ে গেছেন। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সব ওয়ার্ড থানায় পরা মহল্লায় অবস্থান নিয়েছিল। যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

কাদের বলেন, “বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। পুরনো কথা। বিএনপি দাবি জনগণের কাছেও কোনো দাম নেই। কারণ জনগণ বাঁচতে চায়। বাংলাদেশের প্রবৃদ্ধি আবারও বাড়তে শুরু করেছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি ১০ ডিসেম্বর বলছিল সরকারকে লাল কার্ড দেখাবে কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “যে দলে নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আজ পর্যন্ত কয়টা সম্মেলন করতে পেরেছে তারা? তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।” 

সভায় মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরু, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবুদ্দিন ফরাজি, আব্দুল আওয়াল শামীমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit