বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

নতুন প্রেমে জড়ালেন দিশা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বাতাসে গুঞ্জন উঠেছে, টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির বিচ্ছেদের পরই টাইগার কোনো সময় নষ্ট না করেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে তিনি এখন প্রেমের সম্পর্কে আছেন।

অন্যদিকে, দিশা টাইগারের সঙ্গে বিচ্ছেদের পর এতদিন একাই ছিলেন। তবে দেরিতে হলেও সম্প্রতি দিশাও তার মনের মানুষ খুঁজে পেয়েছেন। দিশা যার প্রেমে মজেছেন তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। কে এই আলেকজান্ডার? সে প্রশ্নের উত্তর এবার আলেকজান্ডারই দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলেকজান্ডার জানান, দিশা তার ঘনিষ্ঠ বন্ধু। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই।

একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা—একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চা ও ব্যায়াম করতাম।’ আলেকজান্ডারের ভাষায়, দিশা তার কাছে পরিবারের মতো।

এতকিছু বললেও দিশা আর তার প্রেমের সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করে বলতে নারাজ তিনি। রহস্যকে রহস্য রেখেই তারা জবাব, ‘আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সবকিছু? এত চিন্তার দরকার কী অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit