শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপির ৭ জন পদত্যাগ করলে সংসদ অচল হবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ৭ জন পদত্যাগ করলে সংসদ অচল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বুদ্ধি যারা দিয়েছেন অচিরেই তারা পস্তাবেন। এটা ঠিক না, সিন্ধুর মধ্যে বিন্দু উল্লেখ করে তিনি বলেন, সংসদে প্রয়োজন ১৫১ জন আমাদের আছে ৩০১ জন। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

পল্টনে সমাবেশ করলেন না। ১০ ডিসেম্বর প্রমাণ হয়েছে। আমি বলেছিলাম সমঝোতা হয়ে যাবে। নেতাদের সম্পর্কে খারাপ ভাষায় কথা বলা ঠিক না। বিএনপির লোক প্রধানমন্ত্রীকে ‘হাসিনা’, ‘হাসিনা’ বলে। আমরা বিএনপির নেত্রীকে বেগম খালেদা জিয়া বলি। লন্ডন থেকে বলে দেয় এখানে নেতাকর্মীরা খারাপ ভাষায় কথা বলে। এরপর নেতাদের বিরুদ্ধে খারাপ ভাষায় কথা বললে সমুচিত জবাব দেওয়া হবে। 

রবিবার রবিবার বিকালে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ওবায়দুল কাদের বলেন, সহিংসতায় বিদেশী দূতাবাস উদ্বিগ্ন হয়। যখন পুলিশকে আঘাত করে তখন তারা কোথায় থাকেন? কোথায় থাকে মানবাধিকার? 

তিনি বলেন, ৭১, ৭৫ এবং ২০০৪ সালের খুনিরা আবার এক হয়েছে। খুনি জিয়ার দল বিএনপি প্রচার করেছে ১০ তারিখ খালেদা জিয়ার কথায় দেশ চলবে। খুনি জিয়ার ছেলে খুনি তারেক ১১ তারিখ দেশে এসে বঙ্গভবন দখল করবে। সব ষড়যন্ত্র নসাৎ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশ দিয়েছেন আবার যদি কেউ আগুন দেয় পেট্রোল বোমা মারে সেই আগুনে তাদের হাত পুড়িয়ে দিতে হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম। সম্মেলনে বর্তমান সভাপতি এড.গোলাম মহীউদ্দীন ও এড. আব্দুস সালামকে পুনরায় সভাপতি এবং সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit