শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

যে কারণে হারুনের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। পাঁচ সংসদ সদস্য আজ (রোববার) বেলা ১১টায় সংসদ ভবনে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাদের আসন শূন্য ঘোষণা করেন তিনি। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করেনি সংসদের স্পিকার।

রোববার বেলা ১১টার দিকে বিএনপির পাঁচ সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একজন অসুস্থ থাকায় এবং একজন দেশের বাইরে থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। পূর্ব ঘোষণা মোতাবেক আজ সশরীরে পদত্যাগপত্র দেন বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। 

বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত হতে পারেননি। হারুন ইমেইলে আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ তার পক্ষে রুমিন পদত্যাগপত্রের হার্ডকপি জমা দেন। স্পিকার ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শুন্য ঘোষণা করেছেন। বাকি দুজনের মধ্যে উকিল আবদুস সাত্তারের বিষয়ে তিনি বলেন, উনার সেই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমপি হারুনের পদত্যাগ নিয়েই বেশি আলোচিত হচ্ছে। তাহলে কী হারুনের প্রতিনিধিত্ব সংসদে থাকছে?  এ বিষয়ে স্পিকার সাংবাদিকদের বলেন, হারুন অর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুন অর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। 

বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সংসদ সদস্য হারুনের পদত্যাগপত্রের মূল কপি না থাকায় তা গ্রহণ করেননি স্পিকার। কারণ বলা হয়েছে, তার পদত্যাগপত্রের মূল কপি লাগবে। মেইল থেকে প্রিন্ট করা কপি গ্রহণ করা যাবে না।

প্রসঙ্গত, শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে একযোগে দলটির সব সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অস্ট্রেলিয়ায় থাকায় তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না। ঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit