শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপির এমপিদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন। তবে যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুই জনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে, সশরীরে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো: আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো: মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন।

সংসদে প্রবেশের সময় রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, তারা গতকালই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সশরীরে জমা দিতে এসেছেন।

কিউএনবি/বিপুল/১১.১২.২০২২/সন্ধ্যা ৫.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit