মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে নেয়া ও আগামীকালের গণসমাবেশকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির মিটিং শেষে এ তথ্য জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে গণসমাবেশসহ স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানানো হবে।

শামসুদ্দিন দিদার জানান, শুক্রবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে পরিবার ও দল। বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার। এর আট ঘণ্টা পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit