শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

মির্জা ফখরুলের আটক নিয়ে যা বললেন তার স্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয় বলে তিনি জানান।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী।

তিনি বলেন, ‌‘ডিবির চারজনের একটি দল বাসায় প্রবেশ করেছিল। বাকিরা নিচে ছিল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জানতে চেয়েছিলাম ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। ওরা বলেছে, দুই-তিনটা মামলা হয়েছে।’

রাহাত আরা বেগম বলেন, ‘আমার স্বামী রাতেই বাসায় ফিরেছিলেন। তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে তাকে নিয়ে যায়। আটকের সময় আমাদের বাসার সামনের রাস্তার বাতি নিভিয়ে ফেলা হয়েছিল।’

মির্জা ফখরুলের স্ত্রী বলেন, ‘চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল।’

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ দুপুর ১২.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit