বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

ব্রাজিলকে কখনও হারাতে পারেনি ক্রোয়েশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : কাতার বিশ্বকাপে ব্রাজিলের দুটি রূপই দেখেছে ফুটবল দুনিয়া। সাম্বার ছন্দ তুলে দুরন্ত ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষকে যেমন হারিয়েছে তারা তেমনি ছন্নছাড়া ফুটবল খেলে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশের কাছে বিশ্বকাপের মঞ্চে পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছে। তবে দুই রকম ব্রাজিলের মধ্যে পার্থক্য ছিলেন নেইমার। তিনি দলে থাকলে ব্রাজিলের রূপ এক। না থাকলে ভিন্নরূপের ব্রাজিলকে দেখা যায়। আজ কোন রূপে ব্রাজিলকে দেখা যাবে এডুকেশন সিটি স্টেডিয়ামে? বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমাররা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে অতীত খুব ভালো ব্রাজিলের। অতীতে এই দলের বিপক্ষে চারবার খেলে তিনবারই জয় পেয়েছে সিলেকাওরা। ২০০৬ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ব্রাজিল হারায় ১-০ গোলে। ২০১৪ সালে ৩-১ গোলের জয় পায় সিলেকাওরা। সর্বশেষ দুই দল খেলেছে ২০১৮ সালের ৩০ জুন। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে। সেই প্রীতি ম্যাচেও জয় পেয়েছে ব্রাজিল (২-০ গোলে)। ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ এক রেকর্ড আজ বেশ আত্মবিশ্বাস জোগাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচকে বেশ আত্মবিশ্বাসীই মনে হলো। তার দল শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার জালে চার গোল দিয়েছে। নেইমার আছেন দারুণ ছন্দে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও মাটিতেই পা রাখছে ব্রাজিল। তিতে বলেন, ‘এবার বেশ কয়েকটি দলকেই ভুগতে হয়েছে। আমরা প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানি। তাদের বিশ্বমানের ফুটবলার আছে। আমাদের বেশ সজাগ থেকেই খেলতে হবে।’ তিতে ঠিকই বলেছেন। এবার মরক্কো কেমন দারুণ ফুটবল খেলছে। জাপান, সৌদি আরব, তিউনিসিয়া আর ক্যামেরুন অনেকের চোখই খুলে দিয়েছে। ফেবারিটরাও এখন আর নিশ্চিন্ত থাকতে পারছে না। ক্রোয়েশিয়ান কোচ দালিচও জয়ের জন্যই খেলার কথা বললেন। গতবার তার দল ফাইনাল খেলেও শিরোপাবঞ্চিত হয়েছে। এবার শেষ আটেই বড় বাধার মুখে ক্রোয়েশিয়া।

ব্রাজিল এবার হেক্সা ছাড়া কিছু ভাবছে না। প্রতিপক্ষ যেই হোক, লড়াইয়ের প্রস্তুতি তাদের আছে। আপাতত হলুদ জার্সিধারীদের চোখ সেমিফাইনালে। সেখানে তাদের দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। নকআউট পর্বের প্রথম রাউন্ড শেষ হয়েছে। নকআউট পর্বে উঠে আসা ফেবারিট দলগুলোর মধ্যে কেবল স্পেনই বিদায় নিয়েছে। বাকিরা কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে দাপুটে জয়ে। এবার শেষ আটের লড়াই। সেখানে দাপট দেখাবে ফেবারিটরাই!

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit