বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

জিম করতে করতে হঠাৎ লুটিয়ে পড়েই মারা গেলেন তরুণী! (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাম তার বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। বয়স ২৮। জিমে গিয়ে শরীরচর্চা করছিলেন। এমন সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডায়ানার। ২৯ নভেম্বর ইকুয়েডরের ‘জোনা মাসকুলার’ জিমে এই ঘটনা ঘটে।

জিমের সিসিটিভিতে ধরা পড়েছে, ওই তরুণী একটি ভারী লোহার পাত নিয়ে ওঠবস করছিলেন। প্রশিক্ষকের নির্দেশ শুনেই তিনি ওই ভার নিয়ে ওঠাবসা করছিলেন। কয়েক সেকেন্ড পরই ভারী লোহার পাত হাতে নিয়েই তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। আশেপাশের সবাই ছুটে এসে তাকে ওঠানোর চেষ্টাও করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

সংবাদমাধ্যম ‘মেক্সিকান পোস্ট’ অনুসারে, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক। চিকিৎসকদের অনুমান হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ডায়ানার। সূত্র: নিউজ এইউ, ডেইলি স্টার ইউকে, নিউ ইয়র্ক পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit