মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে, যার নাম দেয়া হয়েছে সাইক্লোন ‘মনদাউস’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘মান্ডস’ ৯ ডিসেম্বর মধ্যরাতে প্রতিবেশী পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশের এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। তামিলনাড়ুর বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের ৫৮ কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৮৮ কিলোমিটারে উত্তীর্ণ হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশেপাশের এলাকা সমুদ্র বেশ অশান্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার কালেক্টরদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি ঘূর্ণিঝড়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

উত্তর তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, কিছুটা দক্ষিণ ও উত্তর-পশ্চিম দিকে সরে সেখানেই অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় বৃহস্পতিবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে মোংলা থেকে ১ হাজার ৫৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/ রাত ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit