রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দিতে হবে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৪ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। তিনি হলেন সংস্থাটির শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এমন কথা বলেছেন।

আজ (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেনঃ

“২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী বলপ্রয়োগের (যেগুলোর কারণে মানুষ মারা যাচ্ছে) উদ্বেগজনক খবর আসার পর থেকেই আমি বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীরভাবে নজর রাখছি। বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।”

এর আগেও বাংলাদেশ সরকারের কাছে এসব নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছিলেন স্মরণ করিয়ে দিয়ে ভিন্ন এক টুইটে জাতিসংঘের বিশেষ ওই র‍্যাপোর্টিয়ার লিখেনঃ

“শান্তিপূর্ণ সমাবেশের প্রেক্ষাপটে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা প্রাণঘাতী বলপ্রয়োগের অনুরূপ খবর আসার পর ২০২১ সালে আমি বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম।”

উল্লেখ্য, গতকাল (বুধবার) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এক বিবৃতিতে বলেছিলেন, “মুক্তভাবে মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।” আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশকে সেই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/ রাত ১১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit