শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি

কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চায় বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। নতুন ভেন্যু হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করার প্রস্তাব করেছে দলটি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।

তিনি জানান, সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে ভেন্যু হিসেবে মিরপুর বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়েছে। তবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠে সমাবেশ করা কথা বলেছি।

‘তবে আজ রাতেই দুই মাঠ পরিদর্শন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি,’ বলেন বুলু।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit