মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

খেলা হবে ভোট চুরি ও লুটপাটের বিরুদ্ধে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ডিসেম্বর মাস, বিজয়ের মাস। ডিসেম্বরে খেলা হবে। বিশ্বকাপে সামনে কোয়ার্টার ফাইনাল। সেখানে ব্রাজিল খেলবে, আর্জেন্টিনাও খেলবে। বাংলাদেশেও খেলা হবে। সবাই প্রস্তুত আছেন? রাজনীতির মাঠেও খেলা হবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে,  দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। কুমিল্লা প্রস্তুত?

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit