রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত আরো সাড়ে ৬ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্কনিউজঃ বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো সাড়ে ছয় লাখ। এছাড়া মৃত্যু হয়েছে আরো দু’হাজার ১১০ জনের।

এর আগে গতকাল বুধবার এ সময়ে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৩৩০ জন আর মৃত্যু হয়েছে দু’হাজার ৩০৮ জনের। তার আগে মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন দু’লাখ ৫৯ হাজার ৮২১ জন আর মারা গেছিলেন এক হাজার ৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৫২ হাজার সাত জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৬৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ চার হাজার ২৭৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ আট হাজার ৮১৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ২৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৪৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন। আর মারা গেছে এক লাখ ৫৯ হাজার ৪৫৫ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৬ লাখ ৯০ হাজার ২৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৮৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৬১১ জন। মারা গেছে ছয় লাখ ৯০ হাজার ৬৩৫ জন।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২২/ দুপুর ১.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit