রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নওগাঁয় পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণ

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি-২০২২-২৩ মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীজন প্রমুখ।এসময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৪ হাজার ৩শ জনকে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি করে এবং ৩ হাজার ২শ ৫০ জনকে ২কেজি করে বীজ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit