রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে কার বেতন কত হবে, যেভাবে হিসাব করবেন মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

ইউক্রেন হামলার খবর প্রচারে লাটভিয়ায় রাশিয়ার টিভি চ্যানেল বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক হামলার পক্ষে প্রচার চালানোর অভিযোগে রাশিয়ার সর্বশেষ টেলিভিশন চ্যানেল ‘টিভি রেইন’ বন্ধের নির্দেশ দিয়েছে লাটভিয়ার সরকার। আগামী ৮ ডিসেম্বর থেকে টিভি রেইন-এর সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে লাটভিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। খবর বিবিসি ও রয়টার্স’র।

লাটভিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক ‘দ্য ন্যাশনাল ইলেক্ট্রোনিক মিডিয়া কাউন্সিল’ থেকে রেইন টিভি সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যায় বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার ওপর হুমকিমূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।

এ মাসের শুরুতে চ্যানেলটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। একটি ম্যাপে ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দেখানোর কারণে এ জরিমানা করা হয়।
রাশিয়ায় দেশটির বিরোধী নেতারা অবশ্য টিভি রেইন বন্ধ করে দেয়ার সমালোচনা করেছেন। তারা বলছেন, ইউক্রেন যুদ্ধে ঠিক কী ঘটছে, রুশ ভাষাভাষিদের সেটি জানার একটি গুরুত্বপূর্ণ স্বাধীন উৎস ছিল সেটি।

২০১০ সালে রাশিয়ায় টিভি রেইন নামে একটি চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল। পুতিন ও তার সরকারের সমালোচনা করায় সেটির সম্প্রচার বন্ধ করে দেয়া হলে ২০২২ সাল থেকে টিভি চ্যানেলটি লাটভিয়া থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে টিভি রেইন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে উঠা অভিযোগকে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে বর্ণনা করেছে। তবে চ্যানেলটি এক বিবৃতিতে জানায়, তারা লাটভিয়া সরকারের নির্দেশ মেনে সম্প্রচার বন্ধ রাখবে। তবে ইউটিউবে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু লাটভিয়ার ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কে সেটি আর দেখা যাবে না। লাটভিয়ার বেশিরভাগ মানুষ রুশ ভাষাভাষি হওয়ায় সেখানে টিভি রেইন জনপ্রিয় ছিল।

 

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/দুপুর ১২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit