সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিএনপির সমাবেশ ঘিরে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্কনিউজঃ ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সহিংসতার আশঙ্কায় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গণপরিবহন, যোগাযোগব্যবস্থা ও শহরে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সমাবেশের আগে ও পরে কয়েক দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের সব রকম বড় জমায়েত, বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, এখনও বাংলাদেশে সন্ত্রাসীদের হামলার বড় আশঙ্কা আছে। এই হুমকি সারাদেশেই বিদ্যমান। তাই ঝুঁকি এড়াতে ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ, জনাকীর্ণ এলাকা, পুলিশ বা নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতির স্থান এবং বিদেশিরা যেখানে সমবেত হন বলে পরিচিত সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।

ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেটে পুলিশ এবং নিরাপত্তা রক্ষাকারীদের টার্গেট করে এর আগে হামলা হয়েছে বলেও যুক্তরাজ্যের সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, প্রতিবছর যুক্তরাজ্যের আনুমানিক দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২২/ রাত ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit