শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব: জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে আছে। ১০ ডিসেম্বর যদি খুনি জিয়ার অবৈধ বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি।

এসময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। বাংলাদেশ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। আমরা শুনেছি ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে নাকি ওইদিন পরীক্ষাই হতো না। সেই ছাত্র দল তৈরি করেছিল খুনি জিয়া।”

তিনি বলেন, “করোনাকালে ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো করোনাকালে মানুষের জন্য কাজ করেনি। বরং ষড়যন্ত্র করেছে।”

জয় বলেন, “এখন আর দেশে টেন্ডারবাজি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরে অনার্স, এক বছরে মাস্টার্স হয়।”

ছাত্রলীগ সভাপতি বলেন, “গণমাধ্যম শুধু ছাত্রলীগের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। তাদের অর্জনগুলো তুলে ধরে না।”

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit