রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমুদ্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ Time View

ডেস্ক নিউজ : জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান। উৎসবের আমেজ নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হয়েছেন লাখো আওয়ামী লীগ নেতাকর্মী। চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল, বাজনার তালে তালে নেচে গেয়ে জনসভা মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গায়ে নানা রঙের রঙিন জামা, মাথায় ক্যাপ পরে আসেন। বিভিন্ন ইউনিটের রিঙিন পোশাকের বর্ণিল রঙে সেজেছে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের সড়কগুলো।

নিরাপত্তার জন্য বাঁশের বেরিকেড দিয়ে কয়েক স্তরে ভাগ করা হয়েছে জনসভা মাঠকে। মঞ্চ এবং মঞ্চের আশপাশের ব্লকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও আওয়ামী লীগের জনসভাকে ঘিরে গত কয়েকদিন থেকে উৎসবের আমেজ বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। জনসভা মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও চট্টগ্রামের স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit