শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

নেইমারকে নিয়ে ধোঁয়াশা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সাম্বার ছন্দ তুলে ব্রাজিল দল হারিয়েছে সার্বিয়াকে। এরপরই নেইমারের ইনজুরি ভাবিয়ে তুলেছিল সিলেকাওদের। তবে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-০ গোলে জিতেছে তারা। নেইমারহীন ব্রাজিলের আক্রমণের ধার কিছুটা কম থাকলেও সুইসদের বিপক্ষে ব্রাজিলের ছন্দটা মোটামুটি ঠিকই ছিল। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেয়েছে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে। ক্যামেরুনের কাছে হেরে গেছে ১-০ গোলে। ঐতিহাসিক এই জয়ে ক্যামেরুনের ফুটবলপ্রেমীরা তৃপ্তির ঢেঁকুর তুলছেন। 

ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিল শিবিরকে। নেইমারসহ বেশ কিছু তারকা ফুটবলারের ইনজুরিতে ব্রাজিলের বিশ্বকাপ মিশন কঠিন হয়ে উঠেছে।

নেইমার যখন ইনজুরিতে পড়েছিলেন, তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু তার আগেই মাঠে দেখা গেছে নেইমারকে। নেইমার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি। এখন কেমন আছি তা আমি জানি।’ এরপর তিনটি ইমোজির ছবি দিয়েছেন নেইমার।  

যে ছবি দুটি নেইমার পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি বল পায়ে দৌড়াচ্ছেন। আর গোল করার পর যেমন উদ্‌যাপন করেন তেমন করছেন। হয়তো এই ছবির দ্বারা নেইমার জানান দিলেন, শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন তিনি।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৩.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit