রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘কাশ্মীর ফাইলস’ নিয়ে ইসরাইলি পরিচালককে সমর্থন ৩ জুরির!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে বেশ বেকায়দায় আছেন ইসরাইলি পরিচালক নাদাভ লাপিড।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ‘অশ্লীল’, ‘হিংসাত্মক’ এবং ‘প্রচারমূলক’ বলে কঠোর সমালোচনা করেন লাপিড। খবর আনন্দবাজার পত্রিকার।

এবার লাপিডের সমর্থনে এগিয়ে আসেন আরও তিন বিদেশি জুরি। পরিচালক নাদাভ লাপিডের পাশে দাঁড়ালেন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের তিন সদস্য।

জিনকো গোটাহ, পাস্কাল শ্যাভান্স এবং জেভিয়ার অ্যাঙ্গুলো বারতুরেন নামে তিন জুরি টুইটারে এক বিবৃতিতে জানান, জুরি বোর্ডের সদস্যরা সবাই জানতেন। বোর্ডের প্রধান হিসেবে লাপিড যা বলেছেন, তার সঙ্গে তারা একমত।

ফলে দলছুট হয়ে গেলেন সুদীপ্ত সেন, জুরি বোর্ডে থাকা একমাত্র ভারতীয় পরিচালক।

প্রসঙ্গত, সুদীপ্ত নিজেও ধর্মান্তরণকে কেন্দ্র করে বানানো ‘দ্য কেরালা স্টোরি’ নামে এক ছবির পরিচালক। সেই ছবিকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

লাপিড অবশ্য পরে জানিয়েছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে লঘু করা তার উদ্দেশ্য ছিল না। তিনি কেবল, ছবিতে এর উপস্থাপনার দুর্বলতা নিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেন। তার এ বক্তব্যে আলোকপাত করেই সমর্থন জানান তিন জুরি।

তিন জুরির বিবৃতিতে লেখা— উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে জুরি বোর্ডের সভাপতি নাদাভ লাপিড, জুরি সদস্যদের পক্ষে একটি বিবৃতি দিয়েছেন। আমরা সবাই ১৫তম প্রদর্শিত ছবি— ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে বিরক্ত এবং হতবাক হয়ে গিয়েছিলাম, যা আমাদের কাছে একটি অশ্লীল প্রচার বলে মনে হয়েছিল।

এমন একটি ছবি মর্যাদাপূর্ণ উৎসবের শৈল্পিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য অনুপযুক্ত বলে আমি মনে করি। আমরা তার এ বক্তব্য সমর্থন করছি।

বিবৃতিতে আরও বলেন, আমরা ছবির বিষয়বস্তু ঘিরে রাজনৈতিক অবস্থান নিইনি। আমরা শুধু শৈল্পিক বিবৃতি দিয়েছি। বরং আমরা বলব— এবার উৎসবের মঞ্চকে রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। নাদাভের ওপর ব্যক্তিগত আক্রমণ দেখে আমাদের খুব খারাপ লাগছে। এটি কখনই উদ্দেশ্য ছিল না জুরির।

জিনকো অস্কারজয়ী আমেরিকান প্রযোজক। জেভিয়ার তথ্যচিত্র নির্মাতা এবং একই সঙ্গে ফরাসি সাংবাদিক। পাস্কাল একজন ফরাসি ছবি-সম্পাদক।

দিন কয়েক আগেই গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রদর্শিত হয়। উৎসবের শেষ দিনে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া বা ইফির জুরি বোর্ডের চেয়ারম্যান লাপিড বিবেক অগ্নিহোত্রীর ছবিটির প্রচণ্ড সমালোচনা করেন।

তিনি জানান, এ ধরনের ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে স্থান পাওয়ার যোগ্য নয়। ছবিটিকে ‘অশ্লীল’ ও ‘প্রচারমূলক’ বলে মন্তব্য করেন তিনি।

লাপিডের এ মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। ইসরাইলি রাষ্ট্রদূত তার সমালোচনা করে ক্ষমা চেয়েছেন। ইফির পক্ষ থেকে জানানো হয়, লাপিডের মতামত ব্যক্তিগত। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে লাপিড জানিয়েছেন, শুধু তিনি একা নন, জুরি বোর্ডের অন্য সদস্যরাও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে একই কথা মনে হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৩.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit