রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ছাত্রলীগ নেত্রী কাকলীর কাণ্ড!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View

ডেস্কনিউজঃ ফেসবুক টাইমলাইনে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করার অভিযোগ উঠেছে এক নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেত্রী হলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা শামসুন নাহার কাকলী।

তিনি গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পেয়েছেন লিখে পোস্ট করেন এবং কেন্দ্রীয় কমিটিতে তাকে পদ দেওয়ায় ওই পোস্টে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তবে কেন্দ্রীয় কমিটিতে ওই নেত্রীর পদ পাওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল।

এ অভিযোগের বিষয়ে শামসুন নাহার কাকলী বলেন, আমি সেন্ট্রালে পদের জন্য আবেদন করে রেখেছিলাম। আজকে ফেসবুকে আমার টাইমলাইনে ঢাকা ভার্সিটির ফ্রেন্ডসহ কয়েকজন অভিনন্দন পোস্ট দিচ্ছিল। এরপর আমি নিজে পোস্ট করি। এখন তথ্যটা সত্য কী মিথ্যা সেটা যাচাই করছি। এটা ভুলও হতে পারে। আমরা যারা পলিটিক্স করি তারা নানাভাবে প্রতারিত হতেই পারি। সেন্ট্রাল ছাত্রলীগে যোগাযোগ করছি। সঠিক তথ্য পেলে জানাব।

পর দিন ওই নেত্রীর সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল বলেন, গত ১০ দিনে আমাদের কোনো সদস্য ইস্যু করা হয়নি। এর বাইরে যতগুলো বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হচ্ছে তার সবই ভুয়া। যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভুয়া ওই বিজ্ঞপ্তি অনুযায়ী- গত ১১ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত শামসুন নাহার কাকলীকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে- এমনটি দেখা যায়।

কিউএনবি/বিপুল/০৩.১২.২০২২/ রাত ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit