রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইঁদুর তাড়াতে ১ কোটি ৭৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ছোট্ট শহর হ্যামিলনের সেই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে সবার। এবার সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ১৭০০ শতক থেকে ইঁদুর সমস্যায় ভুগছে শহরটি। কিছুতেই ইঁদুর দূর করা যাচ্ছে না। এ শহরে প্রায় ১ কোটি ৮০ লাখের বেশি ইঁদুর রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন।

এবার শহর থেকে ইঁদুর দূর করার মিশনে নেমেছে নিউইয়র্ক প্রশাসন। নিউইয়র্ক সিটি মেয়রের অফিস থেকে এ বিষয়ে একটি চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, শহরব্যাপী ইঁদুর নিধন কর্মকাণ্ডের জন্য একজন ‘ডিরেক্টর’ চাই। সর্বোচ্চ বেতন বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি)। যিনি ওই পদে চাকরি করবেন তাকে ইঁদুরের ‘জার’ বা ‘সম্রাট’ বলে ডাকা হবে।

এতে আরও বলা হয়, শহরের ইঁদুরগুলো ‘অত্যন্ত চালাক এবং মারাত্মক পেটুক। নিজেদের রক্ষা করতেও অত্যন্ত দক্ষ।’

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিজ্ঞাপন ও পুরস্কারের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যিনি এ কাজ করবেন, তার ইঁদুরের প্রতি কোনো দয়ামায়া থাকলে চলবে না। চলতি বছরের অক্টোবর মাসে অ্যাডামস সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, শহরকে অপরাধমুক্ত করা যত জরুরি, ইঁদুরমুক্ত করাও ততটাই জরুরি। খবর: দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit