রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চকরিয়ায় স্ত্রীর করা যৌতুকের মামলায় শ্রীঘরে গেলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল 

এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর করা যৌতুকের মামলায় শ্রীঘরে গেলেন এক ব্যাংক কর্মকর্তা।মহেশখালী থানা পুলিশের এক অভিযানে গত বৃহস্পতিবার  বড় মহেশখালী কৃষি ব্যাংকের নিচ থেকে ঐ কর্মকর্তাকে গ্রেফতার করে চকরিয়া থানাকে হস্তান্তর করা হয়।বাদী চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা গ্রামের মাষ্টার আবদুস সালামে কণ্যা জন্নাতুল ফেরদৌস লাভলীর দায়ের করা যৌতুকের মামলা নং সিআর ১৯৯৯/২২ এর বিবরণ থেকে জানা যায়,আসামী উপজেলা বদরখালী ইউনিয়নের ৩ নং ব্লকের দাতিনাঘোনা এলাকার আবদুল মাবুদের পূত্র মোঃ ইসমাইল দীর্ঘ বছর আগে তার স্ত্রী লাভলীর সাথে বিবাহ বন্ধণে আবদ্ধ হন।

শুরু থেকে ভাল ভাবে সংসার করলেও মাঝে লাভলীকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে।চাপে পড়ে স্ত্রী লাভলী কয়েক দফা বাপের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা যৌতুক হিসেবে স্বামী নিয়ে দেন।এর মধ্যে ঐ ব্যাংক কর্মকর্তা বিভিন্ন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।স্ত্রী লাভলী অনেক বার নিষেধ করা সত্ত্বেও ঐ কর্মকর্তা অবৈধ পথ থেকে ফিরে আসেনি।বরং স্ত্রী কে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে এবং আরও যৌতুকের জন্য চাপ দিতে থাকে।

এক পর্যায়ে স্বামী মোঃ ইসমাইল স্ত্রী লাভলীকে তালাকনামা পাঠিয়ে দেন।এ ঘটনায় স্ত্রী ২৩ নভেম্বর চকরিয়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের দারস্থ হয়ে ঐ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। এ মামলায় ব্যাংক কর্মকর্তা মোঃ ইসমাইলকে থানা পুলিশ গ্রেফতার করে ২ ডিসেম্বর (শুক্রবার) আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit