রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগের রাতেই বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি।

এতে নিহত হয়েছেন তৃণমূল নেতা রাজকুমার মান্না। তিনি ওই এলাকার তৃণমূলের সভাপতি। নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে ওই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা মান্নাসহ তিনজন প্রাণ হারান স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার কাঁথিতে জনসভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক। আর তা নিয়ে এমনিতেই রাজনৈতিক উত্তেজনা চলছে।

অভিষেক যেখানে সভা করছেন, সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি খুব কাছে। তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাঁদরে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও।

অভিষেকের সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজেপির অভিযোগ, রাজকুমার নিজের বাড়িতে বোম তৈরির কাজ করছিলেন। তখনই অসাবধানতার কারণে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, বাড়ি পর্যন্ত উড়ে যায়। নিহত এবং আহতরা তৃণমূল আশ্রিত সন্ত্রাসী বলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।

অন্য দিকে, ভগবানপুরের সাবেক তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, আমরা এখনও এই বিষয়ে কিছু জানি না। খোঁজ খবর নিচ্ছি। কিছু জানতে পারলে জানাবো।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit