সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বাইডেনের দেয়া প্রস্তাবে শর্ত জুড়ে দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া আলোচনা প্রস্তাবের বিপরীতে পাল্টা শর্ত দিয়েছে রাশিয়া। ইউক্রেনে রুশ অধিকৃত ৪ অঞ্চলকে ওয়াশিংটন স্বীকৃতি দিলেই কেবল আলোচনা সম্ভব বলে জানিয়েছে ক্রেমলিন।

এছাড়া বাইডেনের দেয়া ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এখনই সম্ভব নয়। ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পেসকভ। 

এ সময় আলোচনার পথ উভয় পক্ষই খোলা রেখেছে জানিয়ে পেসকভ বলেন, রাশিয়ার স্বার্থ রক্ষায় যেকোনো আলোচনার জন্য সব সময় প্রস্তুত রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

এর আগে বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই দিন ফরাসি প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে শর্তসাপেক্ষে আলোচনার কথা জানায় বাইডেনও।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার নেতা সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত আছেন। মস্কোর আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো তিনি এমন মন্তব্য করলেন।

বাইডেন বলেন, ‘এই যুদ্ধ অবসানের একটি উপায় রয়েছে। এক্ষেত্রে প্রথমেই পুতিন ইউক্রেন থেকে তাদের সকল সৈন্য সরিয়ে নেবেন। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।’

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit