রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ইসরাইলি খেলোয়াড়কে প্রত্যাখ্যান করে হামাসের প্রশংসায় বিসান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিপক্ষের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে লেবাননের এক ক্ষুদে তারকা।

বিসান চিরি নামে নামে লেবাননের এ ১১ বছর বয়সি টেনিস তারকা পর্তুগালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিসের (ডব্লিউটিটি) ভিলা নোভা ডি গাইয়া-২০২২ প্রতিযোগিতার সেমি ফাইনাল থেকে তার নাম প্রত্যাহার করে নেয়। খবর জেরুজালেম পোস্টের।   

ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিসান তার নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস তার ভূয়সী প্রশংসা করেছে।
 
প্রতিযোগিতার সেমি ফাইনালে ইসরাইলি প্রতিদ্বন্দ্বী ১৫ বয়সি অ্যালিনর ড্যাভিপভের বিরুদ্ধে বিসানের খেলার কথা ছিল।

কিন্তু ফিলিস্তিনিদের ওপর বর্বতার কারণে ইসরাইলি প্রতিপক্ষের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায় এ লেবাননের ক্ষুদে টেনিস তারকা।

শুধু হামাসই নয়, গোটা আরব বিশ্বের প্রশংসা কুড়িয়েছে লেবাননের এ টেনিস তারকা বিসান।

বিসানকে অভিবাদন জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে গাজার প্রশাসক হামাস।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit