রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

সমতায় থেকে বিরতিতে দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ Time View

ডেস্কনিউজঃ কাতার বিশ্বকাপে নক আউট পর্বে যাওয়ার শেষ পরীক্ষায় পর্তুগালের সঙ্গে ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামছে এই দু’দল। আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। তবে ম্যাচের ২৮ মিনিটে গোল করে ম্যাচে সমতায় আনে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পর্তুগাল। মাঝমাঠ থেকে বাড়ানো বলে ডান দিকে থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে পাস দেন ডিওগো ডালোট। তার পাস থেকে বল জালে জড়ান রিকার্ডো হোর্টা। তার করা গোলে শুরুতেই লিড পায় পর্তুগাল। লিড পেয়েও আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ১৪ মিনিটে বাম দিক থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন আন্তোনিও সিলভা। তবে তা রুখে দেন দক্ষিণ কোরিয়ের গোলরক্ষক কিম সেংগিউ।

অন্যদিকে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১৬ মিনিটে পর্তুগালে জালে বল জড়ান কিম জিনসু। তবে তা অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। কর্নার থেকে ভেসে আসা বল পেয়ে জালে জড়ান কিম ইয়ং-গওন। তার গোলে ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের বাইর থেকে শট করেন ডিয়াগো ডালোট। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন কিম সেংগিউ। কর্নার থেকে কোন সুবিধা করতে পারেনি পর্তুগাল। ম্যাচের ৩৭ মিনিটে সাজানো আক্রমণে যায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়ানো বল নিয়ন্ত্রণ নিতে না পারায় কোন বিপদ হয় না।

এরপর বেশ কিছু আক্রমণ করে দু’দল। তবে গোলের দেখা পায় না কেউ। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

কিউএনবি/বিপুল/০২.১২.২০২২/ রাত ১০.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit