রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

১৩০০ যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে রাশিয়া: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ রাশিয়া ইউক্রেনের ১৩০০’র বেশি যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ কথা জানান।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সেনারা পশ্চিমাপন্থী দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে ১,৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দি ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে। খবর এএফপির।

রাশিয়ান ও রুশপন্থী বাহিনীর সঙ্গে নতুন করে যুদ্ধবন্দি বিনিময়ের পর ওই পোস্ট করেন তিনি।

ইউক্রেনের পতাকা তুলে ধরে রাখা কয়েক ডজন পুরুষকে দেখানো একটি ছবি পোস্ট করে জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেন, ‘আজকের বিনিময়ের পর ইতোমধ্যেই ১,৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন।’

ইউক্রেনের নেতা বলেন, আমাদের সব লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামব না।

অক্টোবরে রেডক্রসের সঙ্গে এক বৈঠকে রাশিয়া বলেছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দি রয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত ওলেনিভকা কারাগারে বোমা হামলায় কয়েক ডজন ইউক্রেনের সেনা মারা যান। সেখানে হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

কিউএনবি/বিপুল/০২.১২.২০২২/ রাত ৯.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit