রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কোভিডে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ :দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১২ জন। করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৪৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৩৯ শতাংশ।

 

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit