রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রবৃদ্ধি দুই শতাংশের বেশি হ্রাস পেতে পারে: আইএমএফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রধান অর্থনীতির ধীরগতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এবং ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি গুলো সংকটে পতিত হয়। এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।  

২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেছেন, ‘প্রবৃদ্ধি আরও মন্থর হয়ে দুই শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘যখন আমরা সাম্প্রতিকতম সূচকগুলো দেখি, আমরা উদ্বিগ্ন যে এই সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে।’ 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে,এই বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি সঙ্কুচিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে।

জর্জিয়েভা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক’ এবং চীনের মন্থর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এটি উদ্বেগজনক যে বিশ্ব চীনের উপর ভরসা করেছে প্রবৃদ্ধির জন্য। যেখানে ‘বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ’ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে আসছে।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্ব অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit