শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান আবারও বিতর্কের মুখে উসমান, বোলিং কৌশলে বিরক্ত ব্যাটার ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’

যুক্তরাষ্ট্রে ৩০ বছরে বন্দুকে ১০ লাখের বেশি লোকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি নতুন সমীক্ষায় বলা হয়, দেশটিতে বন্দুক হামলায় গত ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে।

১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রায় ১১ লাখ ১০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ পুরুষ। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি ওপেন-অ্যাক্সেস মেডিকেল জার্নাল জেএএমএ নেটওয়ার্ক ওপেনে সম্প্রতি প্রকাশিত সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়।

অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে মৃত্যু হার কমে প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ জন। 

২০১০ সালে এই হার আবার বাড়তে শুরু করে। অবশেষে ৪৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে প্রতি ১ লাখে আগ্নেয়াস্ত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪.৭ জন। 

সমীক্ষায় দেখা যায়, জাতিগত বৈষম্যের কারণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর হার বেড়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit