রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। যার দাম টাকার অঙ্কে গোনা যায় না। তিনি বলেন, গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় সমস্যার সামনে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার বার্লিনে প্রতিরক্ষাসংক্রান্ত সম্মেলনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

কিছু দিন আগে পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি। অত্যাধুনিক এ মিসাইল সিস্টেম পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। পোল্যান্ডে ইউক্রেনের মিসাইল ভুলবশত চলে যাওয়ার পর জার্মানি পোল্যান্ডকে এই সিস্টেম দিতে চেয়েছিল।

কিন্তু পোল্যান্ড জার্মানির কাছে আবেদন করে, তাদের বদলে ওই মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়া হোক। ইউক্রেনও জার্মানির কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিল। কিন্তু ন্যাটোর সম্মতি ছাড়া জার্মানি ন্যাটোর বাইরের কোনো দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে পারে না। এদিন এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি স্টলটেনবার্গ ও শলৎস। তবে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit