শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

তুরস্কের হামলায় সিরিয়ার তেল স্থাপনার মারাত্মক ক্ষতি, দাবি মন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বিমান হামলায় সিরিয়ার তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশটির তেল ও খনিজ সম্পদমন্ত্রী বাসাম তোহমে। তিনি বলেছেন, তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির কথিত অবস্থানে তুরস্ক যে বিমান হামলা চালিয়েছে তাতে সিরিয়ার তেল স্থাপনাগুলোর ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাতে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, “উত্তর সিরিয়ায় তুরস্কের বর্বরোচিত আগ্রাসনে আমাদের তেল স্থাপনাগুলোর ভয়াবহ ক্ষতি হয়েছে। একটি গ্যাসক্ষেত্র লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে যার ফলে ওই ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।”

সিরিয়ার তেলমন্ত্রী বলেন, ওই গ্যাসক্ষেত্র থেকে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ১৫০ টন প্রাকৃতিক গ্যাস পরিশোধন করা হতো এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ১০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ গোটা হাসাকা প্রদেশের চাহিদা পূরণ করত। তোহমে বলেন, তুর্কি বিমান হামলায় অনেকগুলো জ্বালানি স্টেশনেরও ক্ষতি হয়েছে। বহু তেলের আধার বিস্ফোরিত হয়েছে এবং এর ফলে উল্লেখযোগ্য মাত্রায় দূষণ ছড়িয়ে পড়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত সপ্তাহে বলেছিলেন, সিরিয়ায় অচিরেই চতুর্থ অবৈধ স্থল অভিযান চালাতে যাচ্ছে তার দেশ। তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আমরা গত কয়েক দিন ধরে আমাদের যুদ্ধবিমান, কামান ও ড্রোন দিয়ে সন্ত্রাসীদের ওপর আঘাত হেনে যাচ্ছি।”

সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলার প্রতি ইঙ্গিত করে এরদোগান একথা বলেন। সূত্র: রয়টার্স, সিরিয়া ডিরেক্ট, টেলার রিপোর্ট, প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit