শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২ ডিসেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। মানসিক আনন্দ বাড়বে। সন্তানের জন্য ভাবনা কমবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

মকর : পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করতে পারবেন। কারো সহায়তায় উপকার হবে। মানসিক চাপ কিছুটা কমবে। দূরের ভ্রমণ বর্জন করুন। সময়ের সঠিক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।    

কুম্ভ : পেশাদারদের আয় বৃদ্ধি পাবে। নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। সন্তানদের লেখাপড়ায় বাড়তি দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না।  

মীন : নতুন কাজের যোগাযোগ আসবে। অর্থের ঘর শুভ। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। মানসিক হতাশা ও উদ্বেগ দূরে রাখুন। সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। ভালো থাকুন।         

মেষ : সময় ভালো কাটবে। কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। পুরনো যোগাযোগের মাধ্যমে আশার আলো দেখা যাবে। কর্মস্থলে নিজের কাজ যত্নের সঙ্গে শেষ করার চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন।

বৃষ : কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। ব্যয়চাপ থাকবে। অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজে ব্যাঘাত ঘটবে। গোপন প্রণয় থেকে সাবধান।  

মিথুন : দৈনিক কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। আয়ের পরিধি বাড়বে। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। কর্মক্ষেত্র আগের তুলনায় শুভ। প্রিয়জনকে নিয়ে আনন্দে থাকুন। মানসিক স্থিরতা বজায় রাখুন।   

কর্কট : কাজের পরিবেশ অনুকূলে থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে। ব্যবসায়ীরা অল্প পরিশ্রমেই লাভবান হবেন। আর্থিক সাহায্য পাওয়ার আশ্বাস পাবেন। বিতর্ক এড়িয়ে চলুন।

সিংহ : পারিবারিক জীবন ভালো যাবে। বিদেশে অবস্থানরত কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগে মন প্রফুল্ল থাকবে। থেমে থাকা কাজের অগ্রগতি হবে। অন্য মানুষের সময় না দিয়ে নিজেকে সময় দিন।   

কন্যা : উদ্বেগের মধ্যে কোনো সুযোগ লাভ হবে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। সাহসী পদক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।     

তুলা : কর্ম ও অর্থক্ষেত্রে আগের তুলনায় আশাপ্রদ। তবে সব কাজেই অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। ব্যবসায় বাধা থাকলেও সাফল্য আসবে। বন্ধু ও সহকর্মীদের উৎসাহ দিন। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না।      

বৃশ্চিক : কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটতে পারে। ধৈর্যশক্তির পরীক্ষা দিতে হবে। জীবনে অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকতে হবে। শরীর ভালো রাখুন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit