শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়: রোনালদিনিও এপ্রিলজুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের প্রাণহানি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এল আরেক জাহাজ দক্ষিণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

রাওয়ালপিন্ডি টেস্ট : ১১২ বছর পুরনো বিশ্বরেকর্ড ভাঙল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চার ব্যাটারের সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়ে ফেলল সফরকারীরা। প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫০৬ রান। টেস্ট ইতিহাসে এটাই কোনো ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

এর সঙ্গে ভেঙে গেল ১১২ বছর পুরনো একটি রেকর্ড। টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ দলীয় রানের আগের বিশ্বরেকর্ড হয়েছিল ১৯১০ সালে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৪৯৪ রান করেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঐ বিশ্বরেকর্ড আজ ভেঙে ফেলল ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছে ইংল্যান্ডের ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেন। সেঞ্চুরিয়ানদের মধ্যে ক্রলি-পোপ ও ব্রুকের ব্যাটিং স্ট্রাইক রেট ১শর উপরে ছিল। ওভার প্রতি দলের রান ৬.৭৪। ১৫ বলে ৩৪ রান তুলে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তার স্ট্রাইক রেট ২২৬। ২৩ ওভার বল করে ১৬০ রানে ২টি উইকেট নিয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit