শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়: রোনালদিনিও এপ্রিলজুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের প্রাণহানি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এল আরেক জাহাজ দক্ষিণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

বাংলাদেশের ৬ ক্রিকেটার থাকছে আইপিএলের নিলামে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের জন্য সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন। এ বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন ছয়জন ক্রিকেটার।

আইপিএলের নিলামে টাইগারদের যে ছয়জন ক্রিকেটার থাকছেন, যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ধারণা করা হচ্ছে, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসের নাম রয়েছে এ তালিকায়। যদিও এ তালিকায় শুধু এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। 

এ ছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার। 

এ ছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলংকা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ছয়জন ক্রিকেটার। সর্বনিম্ন দুজন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে। চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit