সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

অবসরে যাচ্ছেন জার্মান ফুটবলাররা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক :কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতলেও বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেছে জার্মানি। সেই দলের অন্যতম তারকা ফুটবলার থমাস মুলার হয়তো ভাবছেন অবসরের কথা! ম্যাচ শেষে তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি।নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করল জার্মানি। প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে কাতার বিশ্বকাপ শুরু করে তারা। এরপর স্পেনের সঙ্গে ড্র করে তারা। শেষ ম্যাচে কোস্টারিকাকে বড় ব্যবধানে হারালেও ভাগ্য সঙ্গে ছিল না মুলারদের। জাপান হারিয়ে দেয় স্পেনকে।

আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। গোল পার্থক্যে স্পেনকে টপকাতে পারেনি তারা। ম্যাচের পরেই মুলার বলেন, “এটাই যদি শেষ ম্যাচ হয়, তাহলে বলব আমি খুশি। একসঙ্গে খুব ভালো সময় কাটালাম আমরা। প্রতিটা ম্যাচে আমি নিজের হৃদয় দিয়ে খেলেছি। ভালবেসে খেলেছি।”

গতবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। কাতারে তাই তাদের নিয়ে তৈরি হয়েছিল অনেক প্রত্যাশা। মনে করা হয়েছিল গতবারের প্রতিশোধ নেবে জার্মানরা। কিন্তু সেটা তারা পারেনি। মুলার বলেন, “এই ফল আমাদের জন্য খুবই তিক্ততা রেখে গেল। মনে হচ্ছে আমাদের কোনও শক্তি নেই।” 

কোস্টারিকার বিপক্ষে প্রথম থেকেই দাপট দেখানো শুরু করে জার্মানি। আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা। ১০ মিনিটের মাথায় হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন সার্জ ন্যাব্রি। গোল করার পরেও ব্যবধান বাড়াতে মরিয়া ছিলেন মুলাররা। কোস্টারিকার অর্ধেই খেলা হচ্ছিল পুরোটা। রক্ষণেই ব্যস্ত ছিল কোস্টারিকার পুরো দল। কিন্তু প্রথমার্ধে আর গোল করতে পারেনি জার্মানি।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে কোস্টারিকা। জার্মানির গোলের দিকে এগোতে থাকে তারা। ফলও মেলে। ৫৮ মিনিটের মাথায় তাজেদার গোলে সমতা ফেরায় কোস্টারিকা। গোল খেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় জার্মানি। কারণ গোল করা ছাড়া কোনও উপায় ছিল না তাদের। কিন্তু খেলার গতির বিপরীতে ৭০ মিনিটের মাথায় ন্যয়ারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কোস্টারিকা।

খেলা সেখানেই শেষ হয়ে গেলে, জার্মানির পাশাপাশি স্পেনও ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু সেটা আর হলো কই। ৭৩ মিনিটে সমতা ফেরালেন কাই হাভের্ৎজ। ৮৫ মিনিটের মাথায় আবারও গোল করলেন তিনি। ৮৯ মিনিটে দলের চতুর্থ গোল করলেন নিকলাস ফুলকুর্গ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে ম্যাচ জিতল জার্মানি। 

তবুও বিশ্বকাপে কোনও দিন এত লজ্জার মধ্যে পড়েনি জার্মানি। বিশ্বকাপের অন্যতম সফল দল তারা। চার বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, রানার্স-আপও হয়েছে চার বার। তৃতীয় স্থানও পেয়েছে চার বার। অর্থাৎ সব মিলিয়ে আট বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। আর কোনও দেশের এই নজির নেই। 

সেই জার্মানিকেই কিনা পর পর দু’বার বিদায় নিতে হচ্ছে বিশ্বকাপের গ্রুপ থেকেই।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit