রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বে সংকটের মুখে গণতন্ত্র, বাড়ছে কর্তৃত্ববাদী শাসনের প্রবণতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের বেশিরভাগ দেশেই গণতন্ত্র এখন সংকটের মুখে। বাড়ছে কর্তৃত্ববাদী শাসন। যুক্তরাষ্ট্রেও হোচট খেয়েছে গণতন্ত্র। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থার রিপোর্টে এই দাবি করা হয়েছে।  এছাড়া ভারত, ব্রাজিল, পোল্যান্ড, হাঙ্গেরি ও মরিশাসের নামও রয়েছে তালিকায়।বিশ্বজুড়ে গণতন্ত্র ফেরি করে বেড়ানো যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবক্ষয়। তথ্যটি দিয়েছে গণতন্ত্র নিয়ে কাজ করা সুইডিশ সংস্থা ইন্টারন্যাশনাল আইডিইএ। তাদের গবেষণা প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রতো বটেই ভারত, ব্রাজিল, পোল্যান্ড, হাঙ্গেরি ও মরিশাসেও পিছিয়ে পড়ছে গণতন্ত্র।

সম্প্রতি দ্য গ্লোবাল স্টেট অব ডেমোক্রেসি ২০২২ শীর্ষক ৬৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে আইডিইএ। প্রতিবেদনে ১৭৩টি দেশের গণতন্ত্রের কার্যকারিতার ওপর জরিপ করা হয়েছে। এতে দেখা যায় পৃথিবী জুড়ে একদিকে যেমন দুর্বল হচ্ছে গণতন্ত্র, অন্যদিকে বাড়ছে কর্তৃত্ববাদী শাসনের প্রবণতা।

এর পেছনে সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর বিশ্বাস হারিয়ে ফেলা ও মতপ্রকাশের স্বাধীনতা কমে যাওয়ার মতো বেশ কিছু সমস্যা। মূলত ইউক্রেন যুদ্ধ ও করোনা পরিবর্তী অর্থনৈতিক প্রভাব এই সংকটকে আরও তীব্র করেছে উঠে আসে প্রতিবেদনটিতে।

এছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গণতন্ত্র নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এই অঞ্চলের কমপক্ষে ১৫টি দেশ বাকস্বাধীনতা বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এমন কী অস্ট্রেলিয়া, জাপান ও তাইওয়ানের মতো দেশেও দেখা দিয়েছে গণতন্ত্রের অবক্ষয়।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit