রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মেসিকে ভালোবাসি, তবে তার বিপক্ষে খেলায় ‘সম্মানের’ কিছু নেই : অজি ডিফেন্ডার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে লিওনেল মেসি এবং  আর্জেন্টিনাকে ঠেকাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে অস্ট্রেলিয়া- এমনটাই বলেছেন দলটির ডিফেন্ডার ক্রোয়েশিয়ান বংশোদ্ভুত মিলোস ডেগেনেক। শেষ ষোলোর লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা। ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা অস্ট্রেলিয়া এই ম্যাচে দারুণ কিছু দেখাতে চায়। ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ দিয়েই অজি ডিফেন্ডার মিলোসের বিশ্বকাপ অভিষেক হয়েছিল।

এখন তিনি মেসির বিপক্ষে খেলতে নামবেন। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে সম্মান করেন না কিংবা ভালোবাসেন না- এমন ফুটবলার কমই আছেন। মিলোসের মনেও মেসির জন্য ভালোবাসা আছে। তিনি বলেছেন, ‘সবাই জানে আমি সবসময় মেসিকে ভালোবাসি। আমি মনে করি সে সর্বকালের সেরা। ‘তবে মেসির প্রতি ২৮ বছর বয়সী মিলোসের অন্ধ ভালোবাসা নেই।

যেটা তার পরের কথাতেই বোঝা যায়, ‘তার (মেসি) বিপক্ষে খেলা সম্মানের কিছু নয়। কারণ সে স্রেফ একজন মানুষ, ঠিক আমাদের মতোই। বিশ্বকাপের শেষ ষোলোতে খেলাটাই সম্মানের। এটাই সম্মান। আমাদের বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার। এটা সম্ভব হবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবে গোলমুখে যে কোনো আক্রমণ ঠেকিয়ে দিতে আমরা ১১০ শতাংশ দেব। ‘

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit