রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মেসির সঙ্গে বাজিতে হেরেছি, তবে টাকা দেব না : পোল্যান্ড গোলকিপার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জন্য সেটা ছিল বাঁচা-মরার ম্যাচ, আর পোল্যান্ডের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এমন ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির সঙ্গে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বাজি ধরেছিলেন পোল্যন্ডের গোলকিপার ভয়চেক সেজনি। সেই বাজিতে তিনি হেরেও গেছেন। তবে বাজির ১০০ ইউরো তিনি মেসিকে দেবেন না বলে ম্যাচ শেষে জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে খুব মজা পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

ঘটনা ম্যাচের ৩৯ মিনিটের।  দারুণ থ্রু বল নিয়ে পোল্যান্ডের রক্ষণে ঢুকে পড়েন ইউলিয়ান আলভারেজ। তার আক্রমণ ঠেকাতে গিয়ে সেজনির হাত গিয়ে লাগে মেসির মুখে। এটাকে পেনাল্টি ঘোষণা করা হবে কি না, তার জন্য ভিএআরের আশ্রয় নেন রেফারি। ওই সময় মেসির সঙ্গে বাজি ধরেন সেজনি। তিনি বলেন, রেফারি এটাকে পেনাল্টি দিলে মেসিকে ১০০ ইউরো দেবেন। একটু পরই ভিএআরের মাধ্যমে সেটাকে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়েও দেন সেজনি।

ম্যাচ শেষে নরওয়ের একটি টিভি চ্যানেলকে পোলিশ গোলকিপার বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তের আগে তার সঙ্গে কথা হয়। বলেছি, রেফারি এটি পেনাল্টি দিলে তোমাকে ১০০ ইউরো দেব। কিন্তু মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার অনেক টাকা-পয়সা আছে। ’

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit