রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে নিহত অন্তত ২০০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ মিয়ানমারে গত বছর ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অন্তত ২ হাজার গণতন্ত্রপন্থী যোদ্ধা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রয়টার্স নেক্সট সম্মেলনে সম্প্রচারিত একটি সাক্ষাত্কারে দেশটির সমান্তরাল বেসামরিক সরকারের প্রধান এ কথা বলেন। এ সময় মিত্রদের সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা মিয়ানমারের একটি অজ্ঞাত স্থান থেকে সম্মেলনে ওই বক্তব্য রাখেন।

‘আমরা (মৃত্যুকে) মূল্য হিসেবে বিবেচনা করি, যেটি আমাদের দিতে হবে’, বলেন তিনি।

ডুয়া লাশি লা একজন প্রাক্তন শিক্ষক ও আইনজীবী। সত্তরের দশকে উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের নিজ বাড়ি থেকে পরিবারের সঙ্গে পালিয়ে এসেছিলেন তিনি।

ডুয়া লাশি লা এবং তার সহকর্মীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নত এবং তাদের সঙ্গে দেশটির নাগরিকদের যোগাযোগ নিষিদ্ধ করেছে সামরিক বাহিনী। কিন্তু এরপরেও সমান্তরাল বেসামরিক সরকার ব্যাপক সমর্থন পাচ্ছে। দেশজুড়ে তাদের মিত্র হিসেবে সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স আত্মপ্রকাশ করেছে।

ডুয়া লাশি লা বলেন, আমাকে কখন আমার জীবন বিসর্জন দিতে হবে, তা আমি জানি না। এটি সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করে। তবে আমি আমার দেশের জন্য যেকোনো কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। এক দশক ধরে চলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উল্টে দিয়েছে এবং বিক্ষোভ দমন করতে মারাত্মক শক্তি ব্যবহার করেছে সেনাবাহিনী।

রাজনৈতিক অস্থিরতা পর্যবেক্ষণকারী অধিকার গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, যুদ্ধে ২ হাজার জন মারা যাওয়ার পাশাপাশি অন্যান্য সহিংসতায় আড়াই হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বিক্ষোভের বিরুদ্ধে চালানো দমন-পীড়নে মারা গেছে।

সূত্র : রয়টার্স

কিউএনবি/বিপুল/০১.১২.২০২২/ সন্ধ্যা ৬.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit