রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গোঁফ দিয়েই ভোট জিততে চান যিনি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটে ভোটে লড়ছেন মাগনভাই সোলাঙ্কি, বয়স ৫৭। এই পর্যন্ত গল্পটা সহজ ও স্বাভাবিক। তবে ভোটের মাঠে নামা সোলাঙ্কির ভিন্নতা অন্য জায়গায়। তিনি গোঁফে তাও দিয়েই ভোটে জেতার পরিকল্পনা করছেন।

তার গোঁফের দৈর্ঘ্য ২.৫ ফিট। গোঁফকে কী করে ভোটের কৌশল হিসেবে কাজে লাগাচ্ছেন সে কথাও জানালেন এই সাবেক সেনা কর্মকর্তা। 

তিনি বলেন, ‘আমি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমি বহুজন সমাজ পার্টির হয়ে লড়েছিলাম। জিততে পারিনি, তবে আমি হাল ছাড়িনি। আমি স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবারও তাই করছি।’

গোঁফেই তিনি বাজিমাত করছেন জানিয়েছে সোলাঙ্কি বলেন, ‘আমি যখন আর্মিতে ছিলাম, আমার গোঁফ তখন সিনিয়র অফিসারদের দৃষ্টি আকর্ষণ করতো, তারা সম্মান করতেন। আর নির্বাচনেও আমার গোঁফ মানুষকে আনন্দিত করছে। শিশুরা আমার কাছে আসছে, ধরার চেষ্টা করছে। আর তরুণরা আমার কাছে গোঁফ বড় বানানোর পরামর্শ চাচ্ছে।’

নির্বাচিত হলে তরুণদের গোঁফ রাখতে উৎসাহ দিতে সরকারের কাছেও আহ্বান জানানো প্রতিশ্রুতিও দিচ্ছেন এই প্রার্থী।

গোঁফ রাখলে তার রক্ষণাবেক্ষণে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। 

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সন্ধ্যা ৭.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit