রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

জঙ্গি ছিনতাই: দশ আসামি ফের ৫ দিনের রিমাণ্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’আসামি ছিনিয়ে নেয়ার মামলায় দশ আসামির ফের ৫ দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা সবাই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

১০ দিনের রিমাণ্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট শফি উদ্দিন তাদের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। 

রিমাণ্ডভুক্তরা হলো শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, আরাফাত রহমান, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর ও রশিদুন্নবী ভূঁইয়া। 

এর আগে ২০ নভেম্বর কোতোয়ালি থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রত্যেকের ১০ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit