রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসিটিভি ক্যামেরা বসাবে বিএসএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান পঙ্কজ কুমার সিং বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫ হাজার ৫০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই ক্রয়ের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।’

বিএসএফ প্রধান বলেছেন, নজরদারি ক্যামেরা, ড্রোন এবং অন্যান্য মনিটরিং গ্যাজেটের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা প্রায় ৫ হাজার ৫০০ নজরদারি ক্যামেরা (সিসিটিভি) এবং কিছু অন্যান্য গ্যাজেট পেয়েছি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ক্রয়ের জন্য ৩০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে।’

সিং বলেন, শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

তিনি সীমান্তের ওপার থেকে ড্রোনের ব্যবহারকে একটি ‘প্রধান চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন।

বিএসএফ প্রধানকে উদ্ধৃত করা হয়েছে, ‘আমরা সীমান্ত এলাকায় ব্যাপকভাবে নজরদারি বাড়ানোর চেষ্টা করেছি। এজন্য পশ্চিম ও পূর্বাংশে (পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে) নজরদারি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/০১.১২.২০২২/ সন্ধ্যা ৬.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit