রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চার দিনে দুই ম্যাচ! ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতের ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দু’দিন পরই শনিবার দিবাগত রাতেই নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মাঠে নামতে হবে মেসিদের।

কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন উদযাপন, শারীরিক বিশ্রাম ও পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা দল সময় পাচ্ছে মাত্র দুই দিন। এতেই মূলত ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বিষয়টাকে স্রেফ ‘পাগলামি’ মনে করেন ৪৪ বছর বয়সি এই আর্জেন্টাইন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা মাত্রই গ্রুপ পর্বের খেলা শেষ করে শেষ ষোলোতে পৌঁছলাম। দু’দিন পরই শনিবার আরেকটি ম্যাচ খেলতে হবে আমাদের। আমার মনে হয়, বিশ্বকাপের মতো আসরে দুই দিনের ব্যবধানে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাটা স্রেফ পাগলামি।’

মেসিদের কোচ আরও বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ শেষ হলো সবে। এখন রাত ১টা বাজে, মানে বৃহস্পতিবার হয়ে গেছে। কালকে প্রস্তুতি নিতে হবে, পরদিনই খেলা। আমরাতো গ্রুপ সেরা হয়েছি, মাঠে নামার জন্য আরেকটু সময় পেতে পারতাম!’

আর্জেন্টিনা কোচেই এই আক্ষেপ হয়তো ঘুচবে না। কারণ, সিডিউল করা আগে থেকেই। আর এই সিডিউল অনুযায়ী, শনিবার দিবাগত রাতে (৪ ডিসেম্বর) ডেনমার্ককে বিদায় করে চমক দেখিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

আহমাদ বিন আলি স্টেডিয়ামে কোয়ার্টার নিশ্চিতের হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সন্ধ্যা ৬.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit