রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। নিহত দুই ব্যক্তি হলেন নাঈম জামাল আল-জুবাইদি (২৭) এবং মোহাম্মদ আয়মান আল-সাদি (২৬)। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ নিয়ে গত ৭২ ঘণ্টায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো আটজনে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারের জন্য জেনিন এলাকায় অভিযান চলাকালে সেনারা গুলি চালায় এবং তারাও পাল্টা গুলি করে।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন। ফিলিস্তিনি জনতা তাদের লাশ ইবনে সিনা হাসপাতাল থেকে শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।

সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৫.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit