রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিক্ষোভের পর চীনে লকডাউন শিথিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড পরিস্থিতি শূন্যের কোটায় নামিতে আনতে কঠোর অবস্থান থেকে সরে আসছে চীন সরকার। ব্যাপক বিক্ষোভে বাধ্য হয়ে কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন দেশটির শীর্ষ কোভিড কর্মকর্তারা। বৃহস্পতিবার সাংহাই এবং গুয়াংজু প্রদেশের কয়েকটি জেলার লকডাউন তুলে নিয়েছে কর্তৃপক্ষ।   

বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সান চুনলান বলেন, ওমিক্রন ধরনটি দুর্বল হয়ে যাচ্ছে এবং টিকাগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে। এই নতুন পরিস্থিতিতে নতুন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। তার এ সর্বশেষ বক্তব্যে চলমান জিরো-কোভিড নীতির কথা উল্লেখ না করে এটি শিথিল করার ইঙ্গিত দিয়ে বলেন, এটি খুব শিগগিরই শিথিল করা হতে পারে। 

চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চল গুয়াংজুতে মঙ্গলবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রেকর্ড সংখ্যক ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের সপ্তাহব্যাপী লকডাউন আংশিক শিথিল করার পর চুনলানের এই বক্তব্যটি এলো। বুধবার নগরীর হাইঝুসহ ১১টি ডিস্ট্রিক্টের সবগুলোর লকডাউন শিথিল করা হয়। হাইঝুতেই সম্প্রতি বিক্ষোভের ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরে গুয়াংজুসহ বিভিন্ন জায়গায় লকডাউনবিরোধী বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমাতে মাঠে রয়েছে সাদা পোশাকধারী পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit