রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আগামী ২ জানুয়ারি এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন ওই দিন নির্ধারণ করেন বিচারক।

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। 

গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন ইসরাত। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।এই মামলায় জামিনে আছেন আল আমিন।

মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সঙ্গে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় পরে মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়।

কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/বিকাল ৫.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit