রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে খেলছেন না তামিম, প্রথম ম্যাচে নেই তাসকিনও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হঠাৎ ইনজুরি এসে বাসা বেঁধেছে টাইগারদের শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিঠের চোটে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। শঙ্কা আছে পুরো সিরিজে খেলা নিয়েও। তাসকিনের বদলে ‘এ’ দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।

অন্যদিকে কুঁচকির চোটে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে কুঁচকিতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম। এই চোটে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। 

মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার কুঁচকির ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’

ভারতের বিপক্ষে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে দ্বি-পাক্ষিক সিরিজ। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit